
বৃহঃপতিবার ৬ নভেম্বর রাতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে
বাংলাদেশী নাগরিক বিনা পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ব্যতীত ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্ত দিয়ে বাংলাদেশ ত্যাগ করে ভারতে প্রবেশ করে আবার ভারত থেকে অবৈধ ভাবে বালারহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা কালে বিএসএফ তাদেরকে আটক করে পতাকা বৈঠকের মাধ্যমে ১৫ বিজিবি বালারহাট বিওপির নিকট হস্তান্তর করেন।
জিজ্ঞাসাবাদে তারা বৈধ কাগজপত্র না থাকার কথা স্বীকার করায় এবং দেখাতে না পারায় বিজিবি বাদী হয়ে ফুলবাড়ী থানায় এজাহার দায়ের করলে আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা রুজু হয়।
আটককৃতরা হলো কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়নের সরকারটারী গ্রামের আহাম্মদ সরকারের মেয়ে মোছাঃ বাহাতন বেগম (৪৮),বারেক আব্দুলের মেয়ে মোছাঃ বানেছা (৩০) এবং রেজাউল হক ও বানেছার ছেলে মোঃ আলী হক(১৭)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, বিজিবি বাদী হয়ে ফুলবাড়ী থানায় এজাহার দায়ের করলে আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানার মামলা রুজু হয় এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.