
গাইবান্ধার সুন্দরগঞ্জের জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মোছা. বিউটি বেগমকে অব্যাহতি এবং মহিলা দলের কমিটিকে স্থগিত করেছে জেলা কমিটি।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী অনৈতিক কর্মকান্ডের সুনিদিষ্ট অভিযোগ এবং বিএনপির উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব, যুবদলের নেতাদের বিরুদ্ধে মামলা করার অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয়। সেই সাথে উপজেলা কমিটি স্থগিত করেছেন।
বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোছাঃ ফরিদা ইয়াসমিন শোভা এবং সাধারণ সম্পাদক মোছাঃ মৌসুমী বেগম তমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. বিউটি বেগমের জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
মোছা. বিউটি বেগম বলেন, তাকে অন্যায়ভাবে সভাপতি পদ হতে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি জেলা কমিটির সহ-দপ্তর সম্পাদক। সেই কারণে জেলা কমিটি তাকে সভাপতিসহ অন্যান্য পদ হতে অব্যাহতি দিতে পারেন না। তাছাড়া তাকে কোন প্রকার কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়নি। তিনি বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানাবেন।
উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ বলেন, মহিলা দলের সভাপতি মোছা. বিউটি বেগমে অব্যাহতির ব্যাপারে তাঁর কোন মতামত নেই। এ ব্যাপারে তিনি কোন কথা বলতে রাজি হননি।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজহারুল ইসলাম বলেন, কোন প্রকার কারণ দর্শানো ছাড়াই জেলা কমিটি মোছা. বিউটি বেগমকে সভাপতিসহ সকল সদস্য পদ হতে অব্যাহতি দিতে পারেন না। তিনি বলেন বিজ্ঞপ্তিতে অনৈতিক কর্মকান্ডের কথা বলা হয়েছে। তাঁর কি অনৈতিক কর্মকান্ড রয়েছে। এই সময়ে অব্যাহতির বিষয়টি অন্যায় এবং সঠিক সিদ্ধান্ত হয়নি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.