
মিটামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ৩১ দফা বাস্তবায়নে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মীসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল হাসান ভুঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি মনোনীত কিশোরগঞ্জ ৪-আসনের সদ্য মনোনয়ন প্রাপ্ত প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট ফজলুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিটামইন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুবেল, মিটামইন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লা মিয়া, এডভোকেট সায়েম মজুমদার, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজ হাসান বাবু , উপজেলা বিএনপির সভাপতি মোঃ সৈয়দ হোসেন, করিম মোল্লা, মিটামইন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীর, ব্যারিস্টার অনিক রহমান, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট উম্মে কুলসুম রেখা প্রমুখ।
অনুষ্ঠানে ৩ উপজেলার বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, মোঃ আইয়ুব মিয়া সাধারণ সম্পাদক ঘাগড়া ইউনিয়ন বিএনপি ও মোঃ স্বপন মিয়া সাংগঠনিক সম্পাদক ঘাগড়া ইউনিয়ন বিএনপি ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.