
বাগেরহাটের রামপাল উপজেলার জামায়াত নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী ওই জামায়াত নেতা প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, উপজেলার ৬নং হুড়কা ইউনিয়নের জামায়াতের সাধারণ সম্পাদক মো: লুৎফর মোল্লা সংগঠনে আদর্শ ও শৃঙ্খলা মেনে সুনামের সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন।
তার এই দক্ষতা ও নিরপেক্ষতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ফেসবুকে ভূয়া আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে। অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, "যাহা বলিবো সত্যো বলিবো" জাতীয়তাবাদী বিএনপির লোগো সম্বলিত একটি ফেসবুক আইডি খুলে তার বিরুদ্ধে দেহব্যবসার অভিযোগ আনা হয়েছে।
যাহা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এতে করে ওই এলাকায় সুশীল সমাজ ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ওই জামায়াত নেতা মো. লুৎফর মোল্লা জানান, আমাদের সংগঠন নীতি ও আদর্শে বিশ্বাসী। অন্য দলের মতো অপরাধ বা পক্ষপাতিত্ব করে রেহাই পাওয়ার সুযোগ নেই। আমি আমার কর্মদক্ষতা ও নিরপেক্ষতায় এই ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার যোগ্যতা ও জামায়াতের প্রতি মানুষের আস্থা দেখে একটি কুচক্রী মহল আমাকে হেয়প্রতিপন্ন করতে এই অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এই ঘটনায় রামপাল থানার ওসি মো. আতিকুল রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীকে আইনের আওতায় আনতে জোর চেষ্টা চালানো হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.