
নরসিংদীতে ফিলিং স্টেশনগুলোতে ওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে বিএসটিআই ৩টি ফিলিং স্টেশন বন্ধ করেছে বিএসটিআই।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নরসিংদীর বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে তিনটি পাম্পের পাঁচটি ইউনিট বন্ধ করে দেওয়া হয়।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: কামরুল পলাশের নেতৃত্বে পরিদর্শক (মেট্রোলজি) মো: আরিফ হোসেন আসিফ ও কাজী শাখাওয়াত হোসেনের এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নরসিংদীর সাহেপ্রতাবের মেসার্স আজাদ ফিলিং স্টেশনের একটি অকটেন ও একটি পেট্রোল ইউনিটে পরিমাপে কম পাওয়ায় ২ ইউনিট, পাঁচদোনার মেসার্স ভূঁইয়া এন্ড বাদার্স কর্পোরেশন এর একটি ডিজেল ইউনিটে পরিমাপে কম পাওয়ায় ১ ইউনিট ও মাধবদীর ভগিরতপুরের নওয়াপাড়ার মেসার্স নাছির সিএনজি ফিলিং স্টেশন এর দুইটি ডিজেল ইউনিটে পরিমাপে পাওয়ায় ২ ইউনিটসহ ৫টি ইউনিট বন্ধ করে দেওয়া হয়।
এছাড়াও সাহেপ্রতাবের মেসার্স ভুঁইয়া সিএনজি আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন চার্টের মেয়াদ হালনাগাদ না থাকায় তা অতিসত্ত্বর বিএসটিআই কর্তৃক হালনাগাদ করে নেওয়ার পরামর্শ প্রদান করা হয়। মাধবদীর নওপাড়া মেসার্স এন এন সিএনজি ফিলিং স্টেশন (প্রা:) লি: এর ডিসপেনসিং ইউনিট সমূহে ত্রুটি গ্রহণযোগ্য সীমার মধ্যে পাওয়া যায়। তবে আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন চার্টের মেয়াদ হালনাগাদ না থাকায় তা অতিসত্ত্বর বিএসটিআই কর্তৃক হালনাগাদ করে নেওয়ার পরামর্শ প্রদান করা হয়।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: কামরুল পলাশ জানান,
ওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে নরসিংদীর সব ফিলিং স্টেশনে বিএসটিআই এর এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.