বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি


মিটামইন উপজেলা সম্মেলন কক্ষে ১৮ ই নভেম্বর (মঙ্গলবার) সকালে এসডিএফ জেলা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রনালয়) আরইএলআই , প্রজেক্টের স্টেকহোল্ডার কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাঁন মোহাম্মদ আব্দুল্লা আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাহমুদ হাসান (জেলা কর্মকর্তা এসডিএফ কিশোরগঞ্জ) । অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেয়, মোঃ ইয়াকুব আলী (আঞ্চলিক ব্যবস্থাপক লাইভলি হোড এন্ড কমিউনিটি ফাইনান্স) , মোঃ আহমেদ তাকি তাহমিদ (আঞ্চলিক ব্যবস্থাপক হেলথ ও নিউট্রিশন) , শাহিনুর আলম (জেলা কর্মকর্তা কমিউনিটি ফাইনান্স) , সালমা বেগম (লাভলী হোড) , মনিরুল ইসলাম (আইটি এমআইএফ) , মোঃ রুস্তম আহমেদ (যুব ও কর্মসংস্থান) , ফজলে রাব্বী (আইসিটি) , মোঃ আশিক মাহমুদ সহ ক্লাস্টার কর্মকর্তাগণ।

এছাড়াও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন মামুন মজুমদার (উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা) , ওবায়দুল ইসলাম অপু (উপজেলা কৃষি কর্মকর্তা) , হেজায়েল মাহমুদ ( উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা) , প্রকৌশলী শাহনেওয়াজ ( ব্যবস্থাপক জনতা ব্যাংক) , শফিকুল ইসলাম ( উপজেলা সমাজসেবা কর্মকর্তা) , প্রমুখ। উদ্যোগতাদের পক্ষে বক্তব্য রাখেন, সালমা আক্তার।

অনুষ্ঠান স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপকারভোগী মহিলা সদস্যসহ জনপ্রতিনিধি গন উপস্থিত ছিলেন।