
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা মোসলেহউদ্দিনের পক্ষে হাত পাখায় ভোট চাইলেন নায়েবে আমিরুল মুজাহিদীন হজরত মাওলানা শাইখুল হাদিস মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ।
গতকাল ১৯ নভেম্বর ২০২৫, বুধবার, রাতে তজুমদ্দিন উপজেলার মধ্য বাজার চৌধুরী মার্কেট বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ মুজাহিদ কমিটি তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে জনসমুদ্রের উপস্থিতি লক্ষ করা যায়।
মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ মুসল্লিদের উদ্দেশে দেশ, দ্বীন, ন্যায়-ইনসাফ, সামাজিক সংস্কার ও নৈতিকতার ওপর গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। বয়ানের এক পর্যায়ে তিনি ভোলা-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মোসলেহউদ্দিনকে একজন নীতিবান, আমানতদার ও নিষ্ঠাবান আলেম হিসেবে উল্লেখ করে বলেন— "দেশে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে হাত পাখায় ভোট দিতে হবে।
দেশের রাজনীতিতে সত্যিকারের পরিবর্তন আনতে হলে আলেম-ওলামাদের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। সব মার্কার দেখা শেষ হাতপাখার বাংলাদেশ। ইসলামের পক্ষে একবার ভোট দিয়ে দেখেন, ফেল করলে নির্বাচনে আর ভোট দিবেন না" মাহফিলে তজুমদ্দিন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
উপস্থিত নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি তুলে ধরেন। মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের উপস্থিতিতে মধ্য বাজার চৌধুরী মার্কেট এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.