
হবিগঞ্জের মাধবপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “তরুণ্যের উৎসব–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের হলরুমে শিক্ষার্থীদের আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, আইএফআইসি ব্যাংক চৌমুহনী বাজার শাখার উপশাখা ইনচার্জ নাজমুল ইসলাম, প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য ছায়েদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মিহির চন্দ্র দেব, আইএফআইসি ব্যাংক কর্মকর্তা সোহানুর রহমান,ব্যবসায়ী কমিটির সদস্য সচিব মাইনুল ইসলাম জুয়েল,সাংবাদিক হৃদয় শাহআলম,প্রভাষক আলাউদ্দিন ও এহসানুল হক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা আর্থিক জ্ঞান, সঞ্চয় অভ্যাস, ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব এবং ডিজিটাল লেনদেন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পরামর্শ দেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.