
আজমিরীগঞ্জে জমির হালচাষ দেয়ার বিষয় নিয়ে দুই পক্ষের প্রায় দেড়ঘন্টা ব্যাপী সংঘর্ষে নারী পুরুষসহ উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘঠণাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে অন্তত দশ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাকিরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।গতকাল শনিবার সন্ধ্যা প্রায় সাড়ে সাত ঘঠিকায় এই ঘটনাটি ঘটে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বিগত বেশ কিছুদিন ধরে জমিতে হালচাষ দেয়া নিয়ে আব্দুল হালিম মিয়ার সাথে আব্দুল হেকিম মিয়ার বিরোধ চলে আসছিলো। এর জের ধরে শনিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে পৌরসদর বাজারে আব্দুল হালিম মিয়ার সাথে আব্দুল হেকিম মিয়ার বাকবিতন্ডা বাঁধে। বাক বিতন্ডার বিষয়টি উভয়পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে উভয়পক্ষের লোকজন বাড়ি ফিরে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.