আজ সোমবার (১ ডিসেম্বর) দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট এলাকায় ফ্রিজে খাবার সঠিকভাবে সংরক্ষণ না করায় দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আলতাফ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মমিনুল ইসলাম (২৮)–কে ২,০০০ টাকা এবং সলেমান চাল স্টোরের মালিক সোলেমান আলী (৫০)–কে ৫০০ টাকা জরিমানা করা হয়।
খাদ্যপণ্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত ও ভোক্তা অধিকার রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইউএনও আরও জানান, বাজারের খাদ্যপণ্যে ভেজাল রোধ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

