মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ফুলপুর থানাধীন চরপাড়া সাকিনস্থ ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের পাশে খাদ্য গোদামের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনাকালে ০৩ জন আসামীর ব্যাগ তল্লাশী করে ভারতীয় নিষিদ্ধ আমদানিকৃত ২৪ বোতল মদ সহ ৩ জন কে গ্রেপ্তার করা হয়েছে।
যার বাজার মূল্য ৭২,০০০/- টাকা গ্রেফতারকৃত হলেন ১। মোঃ বজলুর রহমান(৩৭), পিতা- মৃত মিনহাজ উদ্দিন, মাতা: মোছাঃ বকুল খাতুন-স্থায়ী: গ্রাম- শিববাড়ী ২। মোঃ নাজমুল হোসেন জনি(৩৬), পিতা- মোঃ আকমল হোসেন, মাতা: নাজমা বেগম-স্থায়ী: গ্রাম- কসবা (কাচারী পাড়া) , উভয় থানা-শেরপুর সদর, ৩। মোঃ আলমগীর হোসেন(২৮), পিতা- মোঃ আরশাদ আলী, মাতা: মোছাঃ নুরজাহান-স্থায়ী: গ্রাম-নাকুগাঁও, থানা-নালিতাবাড়ী, সর্ব জেলা-শেরপুরদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। এছাড়াও ০১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০১ জন অন্যান্য ধারায় সর্বমোট-০৫ জন আসামীকে গ্রেফতার করে সোমবার বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি তদন্ত ঘটনা সততা নিশ্চিত করে বলেন এই অভিযান অব্যাহত থাকবে।

