নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের নতুন দল মঙ্গলবার রাতেই ঢাকায় পৌঁছাবে। এছাড়া, যুক্তরাজ্যের মেডিকেল টিম আগামীকাল বুধবার ঢাকায় আসবেন।

বিএনপির দলীয় সূত্র এই তথ্য মঙ্গলবার সন্ধ্যায় নিশ্চিত করেছে। এর আগে, সোমবারও বিদেশি চিকিৎসকদের একটি দল ঢাকায় এসে খালেদা জিয়াকে হাসপাতালে পরিদর্শন করেন।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক এবং অপরিবর্তিত। তবে দলের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়, এবং এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।