
নরসিংদী সদরকে একটি আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে প্রযুক্তি নির্ভর করে এবং সদরে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি স্বনির্ভর নরসিংদী গড়ার প্রত্যাশা ও চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও নরসিংদী-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফয়সাল এর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে ৩ ডিসেম্বর সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে।
মতবিনিময় সভায় এনসিপি নেতা আবদুল্লাহ আল ফয়সাল নরসিংদীকে আধুনিক নগরায়নে, সমৃদ্ধ নরসিংদী গড়ে তুলতে তার ৮ দফা যুগান্তকারী কর্মসূচি তুলে ধরেন।
উপস্থিত সাংবাদিকদের সামনে এনসিপি নেতা ও নরসিংদী-১ আসন হতে সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফয়সাল বলেন,নরসিংদী সদর আমার জন্মভূমি, আমার পরিচয়। নরসিংদী সদর উপজেলা মহিষাশুড়া ইউনিয়ন এর বালুসাইর গ্রামের একটি বনেদি পরিবারের সন্তান।
আমি চাই আগামী ৫ বছরে নরসিংদী সদর হোক একটি ট্রাফিকমুক্ত, দূষণমুক্ত, নিরাপদ ও কর্মসংস্থানসমৃদ্ধ আধুনিক স্মার্ট নগর। এই ভিশন শুধুই প্রতিশ্রুতি নয়—এটি বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা।
🚧 ১. সড়ক, যোগাযোগ ও স্মার্ট ট্রাফিক
সদর উপজেলার সব রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার ও ডিজিটাল ডাটাবেস
স্থায়ী রোড মেইনটেন্যান্স টিম গঠন
গুরুত্বপূর্ণ মোড়ে স্মার্ট ট্রাফিক সিগন্যাল
নির্দিষ্ট বাসস্টপ, জেব্রা ক্রসিং ও আধুনিক ফুটপাত
পাবলিক বৈদ্যুতিক বাস ও বৈদ্যুতিক অটোরিকশা চালু
ঢাকার সাথে মেট্রো/দ্রুত রেল সংযোগ বাস্তবায়ন
🌱 ২. পরিষ্কার জ্বালানি, পানি ও পরিবেশ
সদর এলাকার সব শিল্পকারখানায় বাধ্যতামূলক ETP বাস্তবায়ন
নরসিংদী সদরে একটি আধুনিক কেন্দ্রীয় (Central) ETP স্থাপন
নদী ও খাল দখল–দূষণ বন্ধে জিরো টলারেন্স
আর্সেনিকমুক্ত নিরাপদ পানির শতভাগ নিশ্চয়তা
নতুন বাণিজ্যিক ভবনে বাধ্যতামূলক রুফটপ সোলার
বর্জ্য পৃথকীকরণ ও রিসাইক্লিং ব্যবস্থা
৭০% ভবনে সৌরশক্তি ব্যবহার নিশ্চিতকরণ
🌾 ৩. কৃষি, বাজার ও অর্থনীতি
জৈব সার ও আধুনিক কৃষি সহায়তা কর্মসূচি
কৃষকদের জন্য সহজ কৃষিঋণ ও বীমা সুবিধা
আধুনিক কোল্ড স্টোরেজ ও কৃষিপণ্য পাইকারি বাজার
সদরকে ঢাকার জন্য একটি আধুনিক Agro-Supply Hub হিসেবে গড়ে তোলা
🎓 ৪. শিক্ষা ও যুব উন্নয়ন
সব স্কুল–মাদ্রাসায় স্মার্ট ক্লাসরুম
ইংরেজি, আরবি, ম্যান্ডারিন ভাষা ক্লাব
সদর যুব প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার
মাদক সরবরাহ চেইন সম্পূর্ণ নির্মূল
৫ বছরে ১০,০০০+ যুব কর্মসংস্থান সৃষ্টি
🏥 ৫. স্বাস্থ্য ও সামাজিক সেবা
সদর হাসপাতালের আধুনিকীকরণ
ওয়ার্ডভিত্তিক মোবাইল স্বাস্থ্য ক্লিনিক
ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড চালু
টেলি-মেডিসিন ও অনলাইন চিকিৎসা সেবা
🛡️ ৬. নিরাপত্তা ও সুশাসন
সন্ত্রাস, মাদক ও ভূমিদস্যুতা নির্মূলে কঠোর অভিযান
“সেফ নরসিংদী সদর” কমিউনিটি পুলিশিং
সব নাগরিক সেবা ও ভূমি রেকর্ড ডিজিটালাইজেশন
CCTV ও স্মার্ট পুলিশিং ব্যবস্থা
🏗️ ৭. আবাসন ও শিল্প ব্যবস্থাপনা
পরিকল্পিত আবাসিক ও শিল্প জোনিং
মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন
পরিবেশবান্ধব ক্ষুদ্র ও মাঝারি শিল্প এলাকা
স্বচ্ছ PPP বিনিয়োগ ব্যবস্থা
🛒 ৮. বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার
নিত্যপণ্যের ডিজিটাল মূল্য ড্যাশবোর্ড
ফেয়ার প্রাইস আউটলেট চালু
মজুদদারি ও সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত অভিযান
নাগরিক অভিযোগের দ্রুত নিষ্পত্তি।
আগামী ২০৩০ সালের মধ্যে এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নরসিংদী সদরকে সমৃদ্ধ করাই এনসিপি নেতা ও নরসিংদী-১ আসনে সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফয়সাল এর মিশন।
অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি, সদরের প্রধান সমন্বয়কারী নুর হোসাইন, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আক্তার হোসেন সোহেল ও ছাত্রশক্তি নেতা মাহমুদুল হাসান রাকিব প্রমূখ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.