
কিশোরগঞ্জের হাওরের দুইটি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। ফেরি চালু হওয়ায় শুকনো মৌসুমে হাওরের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সঙ্গে সহজে যাতায়াত করা যাবে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই দুইটি ফেরি সার্ভিস চালু করা হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নিয়ন্ত্রণাধীন চালু হওয়া ফেরি দুইটি হলো-করিমগঞ্জ উপজেলার বালিখলা ফেরি এবং মিঠামইন উপজেলার শান্তিপুর ফেরি। প্রায় ছয় মাস হাওরের সাবমার্জিবল সড়কসহ বিভিন্ন অংশ পানির নিচে থাকে। তখন ফেরি চলাচল বন্ধ থাকে।
আর পানি নেমে যাওয়ার পর সড়কগুলো ভেসে উঠলে তখন চালু করা হয় ফেরি। এই সময় উপস্থিত ছিলেন-জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও ফেরির ইজারাদার।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.