মোঃ সেলিম মিয়া
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ৬ (ফুলবাড়ীয়া) আসনে দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ কামরুল হাসান মিলনের নেতৃত্বে বর্ণাঢ্য ও নজিরবিহীন এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ মাঠ থেকে গণমিছিলটি যাত্রা শুরু করে উপজেলা সদর প্রদক্ষিণ শেষে ভালুকবাজারে গিয়ে শেষ হয়। মিছিলটিকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঢল নামে গণমিছিলে। ব্যানার ফেস্টুন, স্লোগান আর তীব্র উচ্ছ্বাসে পুরো পথজুড়ে তৈরি হয় বিরল জনসমাগম। গণমিছিলে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি,উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ আ. রাজ্জাক,অধ্যক্ষ গোলাম মোস্তফা,আব্দুল মজিদ,আলহাজ এসএম শাহজাহান সরকার,অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান, অধ্যাপক মোবারক আলী প্রমুখ।গণভোট ছাড়া নির্বাচন নয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন,দেশের ভবিষ্যৎ নির্ধারণে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। জনগণকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ফিরিয়ে দিতে হবে।তিনি অভিযোগ করেন,খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসুন, এই কামনা করি। বেগম খালেদা জিয়াকে নিয়ে পুঁজি করে একটি মহল ষড়যন্ত্র করছে। উদ্দেশ্য নির্বাচন বিলম্বিত করা। এসময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন,তার সুস্থতা নিয়ে রাজনীতি নয়, বরং তাকে সুস্থ হয়ে ফেরার সুযোগ দিতে হবে।ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। নির্বাচন ঠেকানোর সব ষড়যন্ত্র দাঁড়িপাল্লার গণজোয়ারে ভেসে যাবে।ফুলবাড়ীয়ার মানুষ পরিবর্তন চায়। তারা উন্নয়ন চায়, ন্যায় ইনসাফ চায়। দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা আজ মানুষকে ক্ষুব্ধ করেছে। আমরা যদি নির্বাচিত হই, কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো বিশেষ অঞ্চলের প্রতিনিধি হয়ে থাকবো না।আমরা হয়ে যাবো ফুলবাড়ীয়ার। সকল ধর্ম, মত, দল ও গোষ্ঠীকে এক বিন্দুতে আনা হবে। ঐক্যবদ্ধ হয়ে গড়বো মডেল ফুলবাড়ীয়া। দীর্ঘ বছরের অবহেলায় ফুলবাড়ীয়ায় কোনো বড় উন্নয়ন হয়নি। আমাদের লক্ষ্য এই বঞ্চনার অবসান। মিলন আরও বলেন, এই বিজয় হবে আধিপত্যবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে। দাঁড়িপাল্লার পক্ষে আজ যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা আগামী দিনের বিজয়ের প‚র্বাভাস। বিজয় মিছিলের প্রস্তুতি নিন। আমরা শান্তিপ‚র্ণ, অবাধ ও সুশাসন প্রতিষ্ঠার রাজনীতি করতে চাই।গণমিছিলকে ঘিরে উৎসবমুখর পরিবেশ এদিন বিকেল থেকেই ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ মাঠে দলে দলে লোকজন জড়ো হতে থাকে। বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও বাজার থেকে মিছিল এসে যোগ দেয় ম‚ল সমাবেশে। স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা যুবসমাজ, প্রবীণ, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মিছিলে অংশ নেন। উপস্থিতিও ছিল লক্ষ্যণীয় ব্যানার, পোস্টার, ফেস্টুনে ভরে ওঠে রাস্তা।