রায়হান জোমাদ্দার
বিশেষ প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার ৫নং সুবিদপুর ইউনিয়নের ইশাপাশা গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় এক কৃষক প্রাণ হারিয়েছেন। ধানক্ষেতের ফসল রক্ষায় বৈদ্যুতিক ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৪৫ বছর বয়সী বাচ্চু মল্লিক।

স্থানীয়সূত্রে জানা যায়, সকালে নিজের জমিতে কাজ করতে যান বাচ্চু মল্লিক। কাজ করার সময় ইঁদুরের ফাঁদে ব্যবহৃত তারে কারেন্ট লাগার কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্কুলে যাওয়ার পথে দুই শিক্ষার্থী তাকে মাটিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। লোকজন তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চুমল্লিকের স্ত্রী এই মৃত্যুর জন্য সরাসরি দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। যারা অবৈধ বিদ্যুতের ফাঁদ পাতেন। পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হচ্ছে। নলছিটি থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশ নিয়ে গেছে তদন্তের পরেই পুলিশ এই বিষয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।