
আগামী সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ইসি কমিশনারগণ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এবং নির্বাচন আয়োজনের অগ্রগতি জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
সাক্ষাৎকালে সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সঠিকভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। প্রস্তুতি কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.