ইয়াসিন আলী
কুড়িগ্রাম সদর প্রতিনিধি

কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনিত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার পক্ষে আজ হাসনাবাদ ইউনিয়নের দুই নং ওয়াডয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।দোকানপাট,পাড়া-মহল্লায়,বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন।

স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ এ কার্যক্রমে অংশ নেন।হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন সরকার ,দুই নং ওয়াড মেম্বার বেলাল হোসেন,দরবেশ মুহাম্মদ,শাহাদৎ হোসেন,আশরাফুল আলম ফুল সহ অনেকে উপস্থিত ছিলেন।

হাসনাবাদ ইউনিয়ন ছাত্রনেতা লাভলু মিয়া বলেন, আমরা বাড়ি বাড়ি গিয়ে রানার পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছি। ইনশাআল্লাহ এবার বিজয় আমাদের হবে।আমরা বিভিন্ন জায়গায় সবার কাছে রানা ভাইয়ের জন্য দোয়া চাইছি এবং লিফলেট বিতরণ করছি।

গণসংযোগের মাধ্যমে আলহাজ্ব সাইফুর রহমান রানা এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। তিনি দলের কার্যক্রম ও নীতি সম্পর্কে স্থানীয় মানুষকে অবহিত করছেন। তার সমর্থনে এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ আরও উজ্জীবিত হয়ে উঠেছে।