ইয়াসিন আলী
কুড়িগ্রাম সদর প্রতিনিধি

আজ কুড়িগ্রাম জেলার,নাগেশ্বরী উপজেলায়,ফুটবল মাঠে ১৬ ডিসেম্বর বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের স্মরণে ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নাগেশ্বরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, সকাল ৯টায় নাগেশ্বরী ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর উড়িয়ে কুচকাওয়াজ ও প্যারেডের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন জাহান লুনা। এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়। একই সঙ্গে মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি ও অগ্রগতির জন্য মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন জাহান লুনা। সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানা ওসি,উপজেলা বিএনপির আহ্বায়ক,গোলাম রসুল রাজা ও সাংবাদিক সাগর, ইন্জিনিয়ার আব্দুল মোমেন,মোঃ দরবেশ মাহমুদ, আরও অনেকে উপস্থিত ছিলেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনগণ।