বিজয় কর রতন
মিটামইন উপজেলা পরিষদের ক্লাব প্রাঙ্গণে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। শিল্পকলা একাডেমীর পাশে শহীদ বেদীতে প্রথমে প্রসাশনের কর্মকর্তাগণ পুস্পস্তবক অর্পণ করেন।পরে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পর্যাক্রমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ বিভিন্ন সংগঠন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে প্রথমে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক ও মিটামইন থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। পরে পায়ড়া ও বেলুন উড়ানোর মধ্যে দিয়ে বিজয় মেলা সহ দিনের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইব্রাহীম মিয়া, উপজেলা যুব দলের আহ্বায়ক ইমরান হোসেন জেরি। উদ্বোধন শেষে সূচনা বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা এস, এম আব্দুল্লাহ বিন শফিক।
সকাল ১১ টায় মিটামইন থানা পুলিশের একটি চৌকস দল, ফায়ার সার্ভিসের সদস্য, আনসার, ভিডিপি সদস্যগন নিজ নিজ কুচকাওয়াজ শেষে সালাম প্রদর্শন করেন। অন্যদিকে বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ডিসপ্লে প্রদর্শন করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেষ্ট ও বিভিন্ন পুরষ্কার প্রদান করা হয়। পরে তিনদিন ব্যাপী বিজয় মেলা পরিদর্শন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আলোচনায় অংশ নেয়, মোঃ ওবায়দুল ইসলাম অপু ( উপজেলা কৃষি কর্মকর্তা), এডভোকেট ফরিদ আহমেদ ( বীর মুক্তিযোদ্ধা) , নূর ইসলাম সিদ্দিকী ( বীর মুক্তিযোদ্ধা) , মোঃ হাসিবুর রহমান ( বীর মুক্তিযোদ্ধা) , ডাঃ মোঃ আব্দুল্লাহ আল সাফি ( উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) , এডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীর ( সভাপতি উপজেলা বিএনপি) , মোঃ লিয়াকত আলী ( ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিটামইন) , মোঃ ইব্রাহীম মিয়া ( উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার) , প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান। পরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

