নিউজ ডেস্ক
মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টি’ এনসিপির বিজয় র্যালি ও প্রতিরোধ যাত্রা অনুষ্ঠিত হয়েছে ১৬ ডিসেম্বর সকালে নরসিংদীর পৌর পার্ক এলাকায়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নরসিংদী-১ (সদর) আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফয়সালের নেতৃত্বে বিজয়ের মাস উপলক্ষে নরসিংদী পৌরপার্ক থেকে বিজয় র্যালি ও প্রতিরোধ যাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এনসিপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আওলাদ হোসেন জনির সভাপতিত্বে পথসভায় আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, আজ স্বাধীনতার ৫৪ পরও আমরা পরাধীনতার গ্লানি বুক করছি। জুলাই আন্দোলনের অন্যতম নেতা, জাতীয় নাগরিক কমিটির সদস্য ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালাচ্ছে, সশস্ত্র বাহিনী গড়ে তুলেছে, এবং তাদের অবশিষ্ট সন্ত্রাসী বাহিনী এখনও সক্রিয়ভাবে দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
উপস্থিত ছিলেন নবগঠিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব শারমিন সুলতানা, ছাত্রশক্তিসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

