বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মিটামইন উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) এর আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়াও সবোর্চ্চ রেমিটেন্স যোদ্ধা ৪ জন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।‌ আলোচনা অনুষ্ঠান শুরুর পূর্বে সকাল ১০ টা টিটিসি চত্ত্বরে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ শাহজাহান মজুমদারের সভাপতিত্বে টিটিসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ শাহজাহান মজুমদার ( টিটিসি) তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রমের দিক তুলে ধরেন এবং একই সময়ে কার্যক্রমের একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করেন। এছাড়াও আলোচনায় অংশ নেয়, বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ শহিদুল হক, মোঃ সাদিকুর রহমান ( উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) , মামুন মজুমদার ( উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা) প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক ও সহকারী পুলিশ সুপার শহিদুল হক সহ সেভ দ্যা চিল্ড্রেনের কর্মকর্তা মামুন অর রশিদ কে সম্মাননা প্রদান করা হয়।