বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি



‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নিজ মাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত  ছেলে মোঃ তামিম মিয়া (২৪) কে ঘটনার ২৪ ঘন্টা পর পুলিশ ব্রাহ্মনবাড়িয়া থেকে আটক করেছে।
‎পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায়
অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দিঘীর পাড় এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত তামিম মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পরপরই অষ্টগ্রাম থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।
‎অবশেষে অষ্টগ্রাম থানার এসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল এলাকা থেকে অভিযুক্ত মোঃ তামিম মিয়াকে আটক করতে সক্ষম হয়।
‎এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেব খাঁন এ প্রতিনিধি কে জানান, ‎“অভিযুক্তকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।” পুলিশ আরও জানায়, আটক ব্যক্তি মানসিকভাবে অসুস্থ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ‎বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।