
বাগেরহাটের চুলকাটিতে জাগরণী চক্র কাটাখালী শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে সোমবার (২২ ডিসেম্বর) শাখা ব্যবস্থাপক আ: রশিদ খানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চুলকাটি প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি জিএম মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জোনাল অফিসের ব্যবস্থাপক নিজাম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক অমিত কর বিলাশ, বাগেরহাট জেলা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে ৬০ জন দরিদ্র ও অসহায় স্থানীয় সদস্যদের কম্বল বিতরণ করা হয়। প্রচন্ড শীতের কষ্ট লাঘবে এ কম্বল বিতরণ করা হয়। জাগরণী চক্রের কার্যক্রম, সেবা ও মানবিক বিষয়গুলিতে সদস্যগণ সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.