বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মিটামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্ৰামে আজ সোমবার (২২ শে ) ডিসেম্বর সকাল অনুমানিক ৭ টায় তেলিখাই রাস্তার পাশে হাওরে যাওয়ার পথে খোকন (৪৫) নামে এক যুবক কে পিটিয়ে মারাত্মক আহত করার পর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। খোকন তেলিখাই গ্ৰামের আক্কল মিয়ার পুত্র।

প্রত্যক্ষ দর্শীর মতে, একই বাড়ির কুদ্দুস মিয়ার পরিবারের লোকজন তাকে রাস্তায় পিটিয়েছে বলে জানা যায়। খোকন পেশায় একজন ভ্যানগাড়ি চালক। জানা যায়, দীর্ঘদিন যাবৎ তেলিখাই গ্ৰামের কুদ্দুস মিয়ার পরিবার ও খোকনের পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসিতেছিলো, ঘটনার ৪-৫ পূর্বে খোকন তার ভাবি কুদ্দুস মিয়ার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে এর জের ধরে কুদ্দুস মিয়ার ছেলে জিয়াউর রহমান সহ অন্যান্যরা আজ সকালে তেলিখাই সড়কের পাশের রাস্তায় খোকন কে পেয়ে পিটিয়ে মেরে ফেলে খোকন এ সময় গরু নিয়ে হাওরে যাচ্ছিল। ঘটনার সংবাদ পেয়ে মিটামইন থানা পুলিশ ঘটনাস্থলে যায়।মিটামইন থানার এসআই অর্পণ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ,তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মিটামইন থানার ওসি মোঃ লিয়াকত আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।