বিজয় কর রতন
কিশোরগঞ্জের ইটনায় মুরগি কিনতে গিয়ে পিটুনিতে ক্রেতার মৃত্যু হয়েছে। ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলার সদর ইউনিয়নের দিঘির পাড় আলগা পাড়া গ্ৰামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে যায় আইয়ুব আলী। তখন সিরিয়াল নিয়ে তর্ক বিতর্ক সৃষ্টি হয় মুজিবুর মিয়ার সাথে। এক পর্যায়ে মুজিবুর মিয়ার ছেলেরা আইয়ুব আলীর উপর কিলঘুষি, মারামারি শুরু করে। তখন স্থানীয়রা ধরাধরি টানাহেঁচড়া করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আইয়ুব আলী (৬৮) উপজেলার সদর ইউনিয়নের এয়াকুব আলীর ছেলে। নিহত আইয়ুব আলী পরিবারের সদস্য বাহার উদ্দিন জানান, মুরগি কিনতে গিয়ে সিরিয়াল নিয়ে তর্ক বিতর্ক থেকে মুজিবুর মিয়ার ছেলে সাব্বির সহ ওরা তিনচারজন পিটিয়ে মেরে ফেলেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কাওসার আহমেদ জানান, রোগীকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তারপরও আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি জীবিত নাই। ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা চলমান।

