হযরত বেল্লাল
গাইবান্ধার-১ সুন্দরগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মো. মাজেদুর রহমান উপজেলয় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার রাত ৭টার দিকে জামায়াতের উপজেলা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পৌর জামায়াতের আমির মুহাম্মদ একরামুল হক, বিশিষ্ট শিল্পপতি মো. নজরুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামানিক সাজু, সাংবাদিক মো. শাহজাহান মিঞা, শাহ মো. রেদওয়ানুর রহমান, এ মান্নান আকন্দ, জাহিদুল ইসলাম, ঈমাম আলী মামুন, লেলিন মিয়া, আতাউর রহমান মুকুল, রুবেল মিয়া, মিজানুর রহমান, সুদীপ্ত শামীম, হাবিবুল্লাহ সরকার প্রমূখ।
মতবিনিময় সভায় এমপি প্রার্থী মাজেদুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, এমপি নির্বাচিত হলে, জনগণকে সাথে নিয়ে সুন্দরগঞ্জের উন্নয়ন করা হবে। তিনি আরও বলেন, দীর্ঘদিন হতে গাইবান্ধা-১ আসন তথা সুন্দরগঞ্জ উপজেলা চরমভাবে বৈষম্যের শিকার হয়ে আসছেন।

