মোঃ হাছনাইন
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে জেলা সম্মেলন–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ২টা ৩০ মিনিটে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাবিবুল্লাহ বাহারি-এর সঞ্চালনায় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

অপরদিকে, একই দিন সকাল ৯টায় চরফ্যাশন হাজী আলাউদ্দিন তালুকদারের মাদ্রাসা মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি আজগর আলী-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম-এর সঞ্চালনায় দক্ষিণ শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।

উভয় সম্মেলনে“কুরআন-সুন্নাহ নির্ভর শিক্ষা সংস্কার, পরিশুদ্ধ নেতৃত্ব ও ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে নীতিগত রাজনৈতিক পরিবর্তন চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি খাইরুল আহসান মারজান। তিনি তার বক্তব্য শেষে ভোলা জেলা উত্তর ও দক্ষিণ শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

ভোলা জেলা উত্তর শাখা (২০২৬ সেশন)সভাপতি: মুহাম্মদ হাবিবুর রহমানসহ-সভাপতি: মুহাম্মাদ হাবিবুল্লাহ বাহারি, সাধারণ সম্পাদক: মুহাম্মদ ইমরান হোসাইন।

ভোলা জেলা দক্ষিণ শাখা (২০২৬ সেশন)সভাপতি: মুহাম্মাদ জুবায়ের আহমাদসহ-সভাপতি: মুহাম্মাদ শাহিন আহমাদ, সাধারণ সম্পাদক: মুহাম্মাদ আমজাদ হোসেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ইউসুফ আদনান, প্রচার সম্পাদক এইচ.এম. ইব্রাহিম আরিফ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি অধ্যাপক মেহেদি হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি নূর উদ্দিন, সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।সম্মেলন শেষে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানানো হয়।