মোঃ হাছনাইন
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

আজ শুক্রবার (২জানুয়ারি ২০২৬) সকাল ১০ ঘটিকা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার কার্যালয়ে মাওলানা মুহাম্মদ জোবায়ের মাহমুদ এর সভাপতিত্বে ও এইচ এম হাছনাইন এর সঞ্চালনায় “কুরআন-সুন্নাহ নির্ভর শিক্ষা সংস্কার, পরিশুদ্ধ নেতৃত্ব ও ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে নীতিগত রাজনৈতিক পরিবর্তন চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার মুহতারাম সভাপতি মুহাম্মদ জোবায়ের আহমাদ। ‎ প্রধান অতিথি তার বক্তব্য বলেন , “আজকের ছাত্রসমাজ যদি কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শে গড়ে না ওঠে, তবে ভবিষ্যৎ নেতৃত্ব দুর্নীতি ও স্বার্থান্বেষী রাজনীতির হাত থেকে রক্ষা পাবে না। ইসলামী ছাত্র আন্দোলন কোনো ক্ষমতার রাজনীতি নয়, বরং আদর্শিক মানুষ গড়ার আন্দোলন। শিক্ষাঙ্গনে নৈতিক অবক্ষয়, মাদক, সন্ত্রাস ও অনৈতিক রাজনীতির বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলনকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরিশুদ্ধ নেতৃত্ব ও ইসলামী সমাজ বিনির্মাণের সংগ্রামে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।”

প্রধান অতিথি বক্তব্য শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার গত ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬ ইং সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। ‎

‎সভাপতি: মুহাম্মদ রাসেল আহমাদ

‎সহ-সভাপতি: মুহাম্মাদ রিয়াজ উল ইসলাম ‎

সাধারণ সম্পাদক: এইচ এম হাছনাইন ‎ ‎

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা নজিবুল্লাহ সরকার। ‎আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক সোহেল আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ তজুমদ্দিন থানা ও বিভিন্ন ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ। সম্মেলন শেষে নবনির্বাচিত কমিটির জন্য দোয়া ও সফলতা কামনা করা হয়।