
জাতীয় সংসদ নির্বাচন ও নিরাপত্তার কারণ দেখিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রামে অনুষ্ঠেয় শতবর্ষী চৌদ্দমাদল মেলার অনুমতি দেয়নি জেলা প্রশাসন। ফলে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই মেলা এবার আর অনুষ্ঠিত হচ্ছে না।
আগামী ১৮ জানুয়ারি থেকে মেলাটি শুরু হওয়ার কথা ছিল। চার দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। বাঙালপাড়া ইউনিয়ন খেলার মাঠে আয়োজন করা হতো এ উৎসবের। চলতি বছর ছিল মেলাটির ৯৬তম আয়োজন। এদিকে মেলার অনুমতি না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা বিরাজ করছে। তাদের ভাষ্য, এটি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আয়োজন হলেও বাস্তবে সব ধর্ম ও শ্রেণির মানুষের মিলনমেলায় পরিণত হতো এই মেলা। পুরো হাওরাঞ্চলে কয়েক দিন ধরে আনন্দ বিনোদনের পরিবেশ তৈরি হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, সামনে নির্বাচন থাকায় এবং নিরাপত্তাজনিত কারণে এবার মেলার অনুমোদন দেওয়া হয়নি। মূলত জনসমাগম নিয়ন্ত্রণের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ‘বর্তমানে নির্বাচনই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপত্তার স্বার্থে এবার মেলার অনুমতি দেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.