মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে জামায়াত ইসলামের সাবেক এক সদস্যসহ দুই জনকে আটক করা হয়েছো।

শনিবার (১৭ জানুয়ারি) ভোররাতে উপজেলার জলসুখা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, জলসুখার শঙ্খ মহল এলাকার মো.আওলাদ হোসেনের পুত্র রেজাউল করিম এবং একই এলাকার কামরুল মিয়ার পুত্র সাইদুর মিয়া।

পুলিশ সূত্রে জানা যায় আটক চিকিৎসক রেজাউল করিম ও সাইদুর মিয়া একটি ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। শনিবার ভোর রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার জামায়াত আমির নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোন আলাপ করলে তিনি জানান ডাঃ রেজাউল করিম এক সময়ে রুকন সদস্য ছিল, গত উপজেলা নির্বাচনে দলের বাহিরে গিয়ে নির্বাচন করায় তাহাকে বহিষ্কার করা হয়। এবং দলের কার্যক্রমের সাথে যোগাযোগ বজায় রাখছে। এখন তিনি দলিয় কোন পদে নেই।

এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আকবর হোসেন সঙ্গে মুঠোফোন আলাপ করলে তিনি জানান জলসুখা থেকে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।