হারুন শেখ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা পোস্ট ৭১ ও দৈনিক ক্রাইম তদন্ত বাগেরহাট সদর প্রতিনিধি মো: মজনু শেখের পিতার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২০ জানুয়ারি) এশা বাদ চুলকাটি প্রেসক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ ও চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভার শেষে চুলকাটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ফেরদাউস আলম মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।