
হারুন শেখ
বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর প্রচারণা শুরু করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন গৌরম্ভা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আলমগীর। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রিজাউল করিম।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বক্তব্যে বলেন, “আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ। রামপাল-মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন সংগ্রাম করে যাব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. ইকবাল হোসাইন এবং জেলা জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ, সাবেক ছাত্রশিবির সভাপতি মো. আসাদুজ্জামান আছাদ, ছাত্রশিবির নেতা মো. রিয়াজুল ইসলাম, মাস্টার মিজানুর রহমান, মো. হিমায়েত হোসেন, মো. আবু সাঈদ গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

