নিউজ ডেস্ক
মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা ইসলাম উদ্দিনের গ্ৰামের বাড়ি খলাপাড়ায় ২১ শে জানুয়ারি রাতে দূর্বিতরা হামলা চালিয়ে বসত ঘরের জানালার গ্লাস ভেঙ্গে ফেলে। এ ব্যাপারে হাফেজ ইসলাম উদ্দিন গত ২২ শে জানুয়ারি মিঠামইন থানায় একটি অভিযোগ দায়ের করেন। মাওলানা ইসলাম উদ্দিন খলাপাড়া গ্ৰামের নিনু মিয়ার পুত্র। ইসলাম উদ্দিন জানান , ঘটনার রাতে আনুমানিক ৩ :৩০ মিনিটে সময় বসত ঘরের উত্তর পাশের জানালায় দূর্বিতরা ইট নিক্ষেপ করে কাচ ভেঙে ফেলে। ভিতরে গ্রিল থাকায় পরিবারের সদস্যদের উপর পড়েনি । এরপর ও আমি পরিবার পরিজন নিয়ে আতঙ্কে রয়েছি। ঘটনার সময় রাত হওয়ায় কাউকে সনাক্ত করা যায়নি। মিঠামইন থানার ডিউটি অফিসার জানান, আবেদন পেয়েছি তদন্ত করে দেখবো।

