
ওমর ফারুক
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করার লক্ষ্যে এনসিপি’র ব্র্যান্ড এম্বাসেডর/প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন মো. জুয়েল রানা। স্থানীয় পর্যায়ে গণভোট সংশ্লিষ্ট প্রচারণাকে আরও সংগঠিত, গতিশীল ও কার্যকর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত ব্র্যান্ড এম্বাসেডর/ প্রতিনিধি হিসেবে মো. জুয়েল রানা নরসিংদী-৫ রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণভোটের তাৎপর্য তুলে ধরবেন। পাশাপাশি তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়, জনসংযোগ, প্রচার সভা এবং সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন।
স্থানীয় সূত্র জানায়, রায়পুরা আসনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ইতোমধ্যে ব্যাপক জনমত তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে একজন পরিচিত, সংগঠকসুলভ ও মাঠপর্যায়ের অভিজ্ঞ ব্যক্তিকে ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রচারণা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
নিয়োগ প্রসঙ্গে মো. জুয়েল রানা বলেন,
“গণভোটে ‘হ্যাঁ’ ভোট জনগণের প্রত্যাশা ও ভবিষ্যতের পথনির্দেশক। এই দায়িত্ব আমার জন্য সম্মানের। আমি রায়পুরার প্রতিটি মানুষের কাছে গণভোটের গুরুত্ব পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করব।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নরসিংদী-৫ আসনে সংগঠিত ও পরিকল্পিত প্রচারণা ‘হ্যাঁ’ ভোটের ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে মো. জুয়েল রানার মাঠপর্যায়ের সক্রিয়তা এই প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

