
গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট আলেমেদ্বীন মোবারক আলী সরকার (১১৫) ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।
গত শনিবার বিকালে তিনি উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে না ফেরার দেশে চলে যান। ওই দিবাগত রাতে ১০টার দিকে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও ছয় মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন দৈনিক সংগ্রাম পত্রিকায় কাজ করেছেন। ১৯৮৩ সালে তিনি সুন্দরগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, স্থানীয় মসজিদে খতিব এবং জামায়াতর রাজনীতির সাথে জড়িত ছিলেন।
জানাযা পূর্ব এক আলোচনা সভায় বক্তব্যে রাখেন, গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির মো. মাজেদুর রহমান, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি মো. ছামিউল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. নুরুন্নবী প্রামানিক সাজু, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহবায়ক এ মান্নান আকন্দ, সুপার মো. রফিকুল ইসলাম, প্রভাষক মো. সাফিউল ইসলাম প্রমূখ।
বক্তাগণ মরহুমের বিদাহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.