নিউজ ডেস্ক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিরাপত্তাজনিত কারণে তাদের বিদ্যমান অফিশিয়াল ফেসবুক পেজ ‘Rapid Action Battalion – RAB online media cell’ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। তবে নতুন করে ‘Rapid Action Battalion– RAB’ নামে একটি ফেসবুক পেজ চালু করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ববর্তী পেজটি নিরাপত্তাজনিত কারণে এবং দাপ্তরিক সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ করা হয়েছে। নতুন পেজের মাধ্যমে র্যাবের সকল অভিযানিক কার্যক্রম, সচেতনতামূলক প্রচারণা এবং তথ্য আদান-প্রদান পরিচালিত হবে।
নতুন পেজের ঠিকানা: https://www.facebook.com/RABHQ পুরাতন পেজের সঙ্গে আর কোনো প্রকার সম্পর্ক নেই বলে দেশের নাগরিক ও গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানানো হয়েছে, বিভ্রান্তি এড়াতে নতুন পেজটি অনুসরণ করতে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, র্যাব সব সময় সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করে আসছে। এই ডিজিটাল প্ল্যাটফর্ম পরিবর্তনের সিদ্ধান্তও নিরাপদ ও শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। ভুয়া বা অপ্রাসঙ্গিক পেজ থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

