ওমর ফারুক
বার্তা সম্পাদক

দেশের প্রথম সাড়ির সেবামূলক সংগঠন সুজন- সুশাসনের জন্য নাগরিক নরসিংদী-১ আসনে সকল রাজনৈতিক দলের সংসদ সদস্য পদপ্রার্থীকে একই স্টেইজে একত্রিত করে জনগণের সম্মুখীন করে। এসময় সাধারণ জনগণ তাদের আশা-আকাঙ্ক্ষার নরসিংদী গড়তে প্রার্থীদের সাথে মতমত শেয়ার করেন।

সুজনের আয়োজিত এই সমাবেশ নরসিংদী পৌরঈদগাহে অনুষ্ঠিত হয় ২৮ জানুয়ারি বৃহস্পতিবার   বিকালে। অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। 

অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে ব্যতিক্রমধর্মী আলোচনা তুলে ধরেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর নরসিংদী-১ এর প্রার্থী হামিদুল হক পারভেজ। হামিদুল হক পারভেজ তার বক্তব্য ইমাম হায়াত এর দিশা তুলে দরে বলেন, সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবে আপেল মার্কায় ভোট দিন।

একক গোষ্ঠীর রাষ্ট্র মানেই স্বৈরদস্যুতন্ত্র। রাষ্ট্র কোনো এক গোষ্ঠীর নয়, রাষ্ট্র সবার সব মানুষের, মানুষ ও নাগরিক হিসেবে সবাই সমান- এটাই আল্লাহ প্রাণাধিক প্রিয়নবীর নির্দেশিত বিধান এবং মানবতার রাজনীতির মৌলিক ভিত্তি।

ইনসানিয়াত বিপ্লবের বাইরে আর কোনো দল সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার স্বীকার করে না। 

একমাত্র ইনসানিয়াত বিপ্লব ই সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান রাষ্ট্রীয় মালিকানার ধারক দল। ইনসানিয়াত বিপ্লবের মৌলিক নীতি আল্লাহ প্রাণাধিক রাসুলের অলংঘনীয় দান ও বিধান হিসেবে রাষ্ট্রের মালিক সব মানুষ। 

ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাষ্ট্র না হলে সব মানুষ নিজের জীবনের মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা কখনোই ফিরে পাবেন না। নিজের অস্তিত্ব রক্ষার জন্য ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হোন।

অনুষ্ঠান শেষে দুই রাজনৈতিক দলের প্রতিনিধি নরসিংদী-১ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী খাইরুল কবির খোকনের সাথে একই ফ্রেমে ক্যামেরায় বন্দী হোন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর প্রতিনিধি নরসিংদী-১ আসনে আপেল প্রতীকের প্রার্থী হামিদুল হক পারভেজ।