
নরসিংদী-১ (সদর–মাধবদী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাধবদী পৌরসভার ১১নং ওয়ার্ড শাখার উদ্যোগে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি ২০২৬, শুক্রবার বিকেলে মাধবদী পৌর এলাকার ১১নং ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ওয়ার্ড নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া বলেন,“আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য রাজনীতি করছি। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে হাতপাখাই হচ্ছে জনগণের শক্তিশালী প্রতীক।”
তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব সময়ের দাবি। এ জন্য তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
বৈঠকে বক্তারা বলেন, সাধারণ মানুষের কথা বলার মতো সৎ ও যোগ্য প্রতিনিধি হিসেবে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়ার বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
উঠান বৈঠক শেষে প্রার্থীর পক্ষে ভোট চেয়ে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.