নিউজ ডেস্ক
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের পূর্ব পাশের নালা থেকে এক ব্যক্তির রক্তাক্ত জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার ভোর বেলা ৩১শে জানুয়ারী মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লোকজন কাজের উদ্দেশ্যে জমিতে গেলে তখন নালাতে মুতি মিয়ার (৬৫) রক্তাক্ত জবাই করা মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান।
পরে মিঠামইন থানায় খবর দেওয়া পর মিঠামইন থানার ওসি লিয়াকত আলী ও সহকারী পুলিশ সুপার শহিদুল হক এসে মৃতদেহ উদ্ধার করেন। তিনি ইয়াকুব মিয়ার ভেকুর পাহারাদার ছিলেন।
মৃত ব্যক্তির বাড়ী ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামে। সে ঘাগড়া গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরন করার প্রস্তুতি চলছে।

