
ওমর ফারুক
নরসিংদী-৫ আসনে এনসিপির ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা দিন দিন জোরালো হচ্ছে। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে প্রচারণা কার্যক্রম তদারকি করছেন এনসিপি নেতা মো. জুয়েল রানা।
তাঁর তত্ত্বাবধানে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক পর্যায়ে ধারাবাহিকভাবে চলছে জনসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময়।এ সময় মো. জুয়েল রানার সঙ্গে রয়েছেন দলের বিশ্বস্ত ও অভিজ্ঞ নেতাকর্মীরা।
তারা গ্রাম-গঞ্জের হাটবাজার, পাড়া-মহল্লা ও জনসমাগমপূর্ণ এলাকায় গিয়ে ভোটারদের কাছে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরছেন এবং দলীয় অবস্থান ব্যাখ্যা করছেন।এনসিপি নেতা মো. জুয়েল রানা বলেন,“নরসিংদী-৫ আসনের মানুষ পরিবর্তন চায়।
জনগণের প্রত্যাশা ও দলের আদর্শকে সামনে রেখেই আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছি।”দলীয় সূত্র জানায়, আসন্ন দিনগুলোতে নরসিংদী-৫ আসনের প্রতিটি ওয়ার্ডে আরও জোরালোভাবে প্রচারণা চালানো হবে।
পাশাপাশি ভোটারদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে এনসিপির লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরার পরিকল্পনাও রয়েছে।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংগঠিত নেতৃত্ব ও তৃণমূল পর্যায়ের সক্রিয় অংশগ্রহণের ফলে নরসিংদী-৫ আসনে এনসিপির ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা উল্লেখযোগ্য সাড়া ফেলছে।

