নাইম হোসেন
২ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রাজশাহী-৫ (দুর্গাপুর) আসনে বিএনপির প্রতীক ধানের শীষ-এর পক্ষে প্রচারণা চালানো হয়েছে। ঢাকা কেন্দ্রীয় যুবদলের সাবেক কোষাধ্যক্ষ জনাব গোলাম মোস্তফা-এর উপস্থিতিতে এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা ডিগ্রি কলেজের সভাপতি ও দুর্গাপুর থানা যুবদলের সদস্য সচিব মো. মাইনুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সদস্য মো. সোহেল রানা শহীদ। তাঁদের নেতৃত্বে দুর্গাপুর উপজেলার যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রচারণায় অংশ নেন।
প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—
শফিকুল ইসলাম আজম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দুর্গাপুর পৌরসভা যুবদল; নাহিদুর হক বিদয়, সাবেক সভাপতি, দুর্গাপুর উপজেলা যুবদল;মোশারফ হোসেন, সাবেক সভাপতি, দুর্গাপুর পৌরসভা যুবদল; আ. সবুর বুলেট, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা ছাত্রদল;আল আমিন রিমন আহমেদ, পৌরসভা যুবদল; শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক, দুর্গাপুর পৌরসভা যুবদল।
এছাড়াও উপস্থিত ছিলেন আল শহীদ জীবন, মেহেদী হাসান, এস এম সাকিবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রচারণাকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে দলীয় বার্তা তুলে ধরেন।

