বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজোরের পূর্ব পাশে হাওরে নাসিরপুর ও মফিজগঞ্জের সড়কের পাশে নালা থেকে পুলিশ অজ্ঞাত নামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার ভোর বেলা ( ৩ ফেব্রুয়ারি ) মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের বাজারের পূর্ব পাশের নাসিরপুর ও মফিজগঞ্জের রাস্তায় মিডাবন নামক স্থান থেকে অজ্ঞাতনামা এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনার সংবাদ পেয়ে অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হক ও মিঠামইন থানার ওসি লিয়াকত আলী, এস,আই, অর্পণ বিশ্বাস ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

জানা যায়, ঘটনার দিন ভোর বেলা পাশেই কেওয়ারজোর কুড়ি পাড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিলো। অনুষ্ঠান শেষে ভোর বেলা অনুষ্ঠানে আসা ভক্তগন যাওয়ার পথে ও এ এলাকার কৃষকগন হাওরে কাজের উদ্দেশ্যে রওনা হয় এ সময় নালার মধ্যে মৃত দেহ ভাসতে দেখে পরে গ্ৰামবাসী মিঠামইন থানায় খবর দেয়।

মিঠামইন থানার ওসি লিয়াকত আলী লাশ উদ্ধারের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, অজ্ঞাতনামা এই ব্যাক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ হবে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে বিভিন্ন মাধ্যমে ও সামাজিক যোগাযোগের মাধ্যমে লাশের শনাক্ত করার চেষ্টা চলছে।