
নরসিংদী-১ (সদর–মাধবদী) আসনে জোটের প্রার্থী ও জামায়াতের পেশাজীবী সংগঠনের নেতার পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের নারী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে এ গণমিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।মিছিলটি নির্ধারিত এলাকা প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ সড়কসমূহ ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং আগামী নির্বাচনে জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।বক্তারা বলেন, ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের বিকল্প নেই।
তারা নারী সমাজের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় জোটের প্রার্থীর প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।নারী গণমিছিলটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.