মোস্তাফিজার রহমান
আপনারা আমাকে শাপলা কলি মার্কায় ভোট নিয়ে নির্বাচিত করলে আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনী এলাকার উন্নয়নে নিজেকে খাদেম নিয়োজিত।
রবিবার ৮ ফেব্রুয়ারি বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাচারি মাঠে ২৬ কুড়িগ্রাম ২ আসনের ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী উপজেলা জামায়াতে আমির মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৬ কুড়িগ্রাম ২ আসনের ১১ দলীয় ঐক্য জোটের শাপলা কলি মার্কা মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ড. আতিক মুজাহিদ। প্রধান মেহমান হিসেবে আরো বক্তব্য রাখেন অধ্যাপক আজিজুর রহমান সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট ইয়াসিন আলী সরকার, কুড়িগ্রাম জেলা জামায়াতে সাবেক আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন,সহকারী সেক্রেটারি মু. শাহজালাল সবুজ,ফুলবাড়ি উপজেলা পশ্চিমশাখার সভাপতি মিরাজ সহ ১১ দলীয় ঐক্য জোটের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

