
প্রচারণার শেষ মুহুর্তে ২৬ কুড়িগ্রাম ২ আসনের জাতীয় পার্টির লাঙ্গল মার্কা প্রার্থী পনির উদ্দিন আহমেদের পক্ষে নারী-পুরুষ সম্মিলিত নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৯ ফেব্রুয়ারী বিকেলে কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে একটি নির্বাচনী গণ মিছিল বের হয়ে ফুলবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ এসে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করে।
ফুলবাড়ী উপজেলা জাতীয় জাতীয় পার্টির সদস্য সচিব হারুন অর রশিদ- এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন ২৬ কুড়িগ্রাম ২ আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে তার নির্বাচনী এলাকায় অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবেন বলে জানান তিনি। আরো বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান মাস্টার, জামাল উদ্দিন মাস্টারসহ আরো অনেকে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.