
২৫ কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখার মনোনীত প্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দাবি করে সংবাদ সম্মেলন করেন।
মঙ্গলবার (১০ফেব্রুয়ারি) সকাল ১১টায় আলহাজ্ব হারিসুল বারী রনির প্রধান নির্বাচনী কার্যালয় টিএন্ডটি মোড় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা চেয়ে বলেন,আগামী ১২ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন।
সকল ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রীয় উপস্থিত হয়ে ভোট প্রদান করতে পারে। আপনাদের নিরপেক্ষ সংবাদের মাধ্যমে সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক। ১২ফেব্রুয়ারি আমরা বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব উত্তর ধরলা (কুড়িগ্রাম) সভাপতি এম এস সাগর, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ,ইয়াছিন আলী ইমন প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.