নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রথমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষ করেন তারেক রহমান। এরপর রাত ৮টার দিকে বসুন্ধরা এলাকা থেকে তিনি বেইলি রোডে অবস্থিত নাহিদ ইসলামের বাসার উদ্দেশে রওনা হন। রাত ৮টা ৩০ মিনিটে তিনি সেখানে পৌঁছান।
তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এর আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। পাশাপাশি দেশ পরিচালনায় সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটি ২০৯টি আসনে জয়ী হয়েছে। জামায়াতে ইসলামী ও মিত্রদলগুলো ৭৭টি আসনে জয়ী হয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে বলে জানা গেছে।

