নিউজ ডেস্ক

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার ১৫ ফেব্রুয়ারি কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য প্রকাশ করে।

ইসির তথ্যমতে, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। দলগতভাবে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি, যাদের প্রার্থীরা মোট ৩ দশমিক ০৫ শতাংশ ভোট অর্জন করেছে। সাতটি আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৭ জন প্রার্থী মোট ভোটের ২ দশমিক ৭০ শতাংশ পেয়েছেন। গণঅধিকার পরিষদ পেয়েছে ০ দশমিক ৩৩ শতাংশ এবং জাতীয় পার্টি পেয়েছে ০ দশমিক ৮৯ শতাংশ ভোট।