
ওমর ফারুক
নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সরকারিকরণে অসামান্য ভূমিকা পালনকারী চার কৃতী ব্যক্তিকে এলাকাবাসীর পক্ষ থেকে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধিত অতিথিরা হলেন—পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিল (বিপিইআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল (অব.) মো: খালিদ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে বিদ্যালয়টি সরকারিকরণের তালিকা থেকে বাদ পড়লেও পরবর্তীতে সম্মিলিত প্রচেষ্টায় এটি সরকারিকরণ করা সম্ভব হয়।
পাশাপাশি—রায়পুরাচর নতুন থানা বাস্তবায়ন,শ্রীরামপুর থেকে রেলস্টেশন পর্যন্ত পায়ে হাঁটা রাস্তা নির্মাণ,বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।

১৫ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন (এক্সসাস)-এর সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পুলিশ সুপার মো: সোলেমান মিয়া।
প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন অসুস্থতার কারণে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় বক্তব্য রাখেন এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ,
রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নাসির উদ্দিন,
রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ সন্দ্যা বালা,
রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি,
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক ডা: নজরুল ইসলাম,
রায়পুরা সরকারি কলেজের সাবেক ভিপি মতিউর রহমান মতি, সাবেক জিএস আবু বক্কর সিদ্দিক
উপজেলা বিএনপির সহসভাপতি মোকলেছুর রহমান মুক্তার, সহসভাপতি ফিরোজ আল মামুন, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন,
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজুল হক ভুইয়া মোহন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, সাবেক সভাপতি পীরজাদা জাকির হোসেন ভুইয়া, রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী ফরিদ উদ্দিন, দুর্বার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরমান হোসেন স্বপন,
উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক,
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খালিদ হোসেন নাহিদ মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ন কবির, যুগ্ম আহবায়ক আলকাছ উদ্দিন ভুইয়া,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, রায়পুরা পৌর যুবদলের সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব ময়নুল ইসলাম সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ, রায়পুরা পৌর মহিলা দলের সভাপতি আসমা আক্তার, জিয়া মঞ্চ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম,
রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমির হোসেন আমু, সহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংবর্ধিত অতিথিদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন। ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান এবং উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতির মধ্য দিয়ে অতিথিদের বরণ করা হয়। বিএনপির মনোনীত নবনির্বাচিত এমপি আশরাফ উদ্দিন বকুলকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বক্তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে তাঁর নেতৃত্বে রায়পুরা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক সমস্যা সমাধানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠান শেষে এলাকাবাসী আনন্দ-উল্লাসের মাধ্যমে সংবর্ধিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

